নেত্রকোণায় ৪০ গ্রামে বিশুদ্ধ পানির সংকট, স্থায়ী সমাধান চায় পাহাড়ি জনপদ
নেত্রকোণার সীমান্তবর্তী দুই পাহাড়ি উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার অন্তত ৪০টি গ্রামে তীব্র বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এসব গ্রামে বসবাসরত প্রায় ৩০ হাজার মানুষ বছরের পর বছর নিরাপদ পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পাহাড়ি ছড়া (নালা), খাল কিংবা টিলার নিচে তিন চাকায় তৈরি অগভীর কূপের ঘোলা ও দূষিত পানিই এখন তাদের একমাত্র ভরসা। ....
